ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাড্ডায় আটকে পড়া পুলিশকে উদ্ধারে এল হেলিকপ্টার

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়া পুলিশ সদস্যদের দুটি হেলিকাপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে অবরুদ্ধ থাকা পুলিশ সদস্যদের হেলিকাপ্টারে তুলে নিয়ে যেতে দেখা যায়।


শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের হামলা ও হত্যার প্রতিবাদ, দায়ীদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির মধ্যেই সকালে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই পুলিশ ছররা গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে আহত হয়েছেন অনেকে।

ads
ads
ads

Our Facebook Page